দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।’
তবে ইরানের প্রধান আলোচক কাজেম গরিবাবাদি এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি সপ্তাহে কোনো কারিগরি পর্যায়ের বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)–সংক্রান্ত কারিগরি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
সূত্র: সিএনএন
এমএস/